নিউজটি শেয়ার করুন

মাস্ক না পরায় চট্টগ্রামে ৩৫জনকে জরিমানা

সিপ্লাস প্রতিবেদক: মাস্ক না পরায় চট্টগ্রাম নগরীতে ৩৫ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩০ নভেম্বর) করোনার সংক্রমণ ঠেকাতে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে নগরীর ফিরিঙ্গী বাজার, নতুন ব্রিজ, চাক্তাই, লালখান বাজার, ওয়াসা মোড়, আন্দরকিল্লা মোড় এলাকায় ৩৩ মামলায় ৩৫ জনকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান নগরীর ফিরিঙ্গীবাজার, নতুন ব্রিজ, চাক্তাই এলাকায় অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, ‘মাস্কপরার জন্য সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও ওইসব এলাকার পথচারী, ড্রাইভার, ক্রেতা ও বিক্রেতা অনেকেই মাস্ক পরছেন না। আবার মাস্ক মুখের নিচে থাকলেও মুখ খোলা অবস্থায় চলাফেরা করছেন অনেকেই। অভিযানে ১৪টি মামলায় ১৬ জনকে ২ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০০টি মাস্কও বিতরণ করা হয়।’

নগরীর লালখান বাজার ও ওয়াসা মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসেন। এসময় তিনি ১১টি মামলায় ১১ জনকে ১ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড দেন।

অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী অভিযান পরিচালনা করেন নগরীর আন্দরকিল্লা মোড় এলাকায়। অভিযানে মাস্ক না থাকায় ৮ জনকে ৮টি মামলায় ১ হাজার ৬০০ টাকা জরিমানা করেন এবং বিনামূল্যে ৩০০ মাস্কও বিতরণ করেন।