Site icon CPLUSBD.COM

মাস্ক না পরায় চট্টগ্রামে ৫৪ জনকে জরিমানা

সিপ্লাস প্রতিবেদক: করোনাভাইরাস মহামারীর মধ্যে মাস্ক না পরায় চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৪ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২ ডিসেম্বর) সকাল থেকে নগরের নিউমার্কেট, হকার মার্কেট, রিয়াজুদ্দীন বাজার, বায়েজিদ আগ্রাবাদ বাদামতলী, কাজীর দেওড়ি, নতুন ব্রিজ এলাকায় এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম আলমগীর, উমর ফারুক, সুরাইয়া ইয়াসমিন, গালিব চৌধুরী এ অভিযান চালান।

তারা জানান, বায়েজিদ এলাকায় ৭ জনকে ৭০০ টাকা, রেয়াজুদ্দিন বাজার ও হকার মার্কেটে ২০ জনকে ৩ হাজার টাকা, আগ্রাবাদ বাদামতলী এলাকায় ১৬ জনকে ২ হাজার ৭৫০ টাকা, কর্ণফুলী নতুন ব্রিজ এলাকায় ২ হাজার ৫৫০ টাকা জরিমানা করা হয়। এছাড়া জনসচেতনতায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক সিভয়েসকে বলেন, ‘করোনার সম্ভাব্য সেকেন্ড ওয়েভকে সামনে রেখে মানুষকে সচেতন করার লক্ষ্যে প্রতিদিন ৮ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, বিপনি বিতান, শপিংমল, বাস স্ট্যান্ডে অভিযান চালানো হচ্ছে। যারা মাস্ক পড়তে অবহেলা করছে তাদের অর্থদণ্ড দেয়া হচ্ছে। পাশাপাশি নিম্ন আয়ের মানুষকে মাস্ক দেয়া হচ্ছে।’

গত কয়েকদিনের অভিযানে ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে বলেও জানান তিনি।