মহেশখালী প্রতিনিধিঃ মহেশখালীতে মাস্ক না পরায় এবং স্বাস্থ্যবিধি প্রতিপালনে সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পৌরসভা, গোরকঘাটা বাজার সহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সমূহে সচেতনতা মূলক মাইকিং এবং মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ চৌধুরী।
২১ মার্চ রবিবার সকাল ১০ টার সময় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সাধারণ মানুষকে উৎসাহিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পথচারীদের মাঝে মাস্কও বিতরণ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ চৌধুরী জানান, মাস্ক না পরায় ২০ জন ব্যক্তিকে সর্বমোট ৯১০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। করোনার সংক্রমণ প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

