Site icon CPLUSBD.COM

মাস্ক না পরায় ৫৮ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

সিপ্লাস ডেস্ক: চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ, গোলপাহাড় মোড়, জিইসি, কাজির দেউড়ি, কোতোয়ালি মোড় ও নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে মাস্ক না পরায় ৫৮ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৫ ডিসেম্বর)  চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনার সময় গরীব ও অসচ্ছল মানুষদের মধ্যে জেলা প্রশাসনের পক্ষে ২০০ মাস্ক বিতরণ করা হয়।

নাসিরাবাদ এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাস্ক না পরায় ৮ জনকে ৮টি মামলার মাধ্যমে ১৬০০ টাকা জরিমানা করা হয়।

এদিকে নগরীর গোল পাহাড় মোড়, জিইসি এবং কাজির দেউড়ি এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩০ টি মামলায় ৩৭ জনকে ১১ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এছাড়া নগরীর কোতোয়ালি মোড় ও নতুন ব্রিজ এলাকায় ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসাইন। এসময় ১৩ টি মামলায় ১৩ জনকে ১৪৫০ টাকা অর্থদণ্ড দেয়া হয়।