নিউজটি শেয়ার করুন

মাহতাব-নাছিরের বিবৃতি: চলমান অভিযানের বিরোধিতাকারীরা গণদুশমন

চট্টগ্রাম  মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী ও সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এক বিবৃতিতে বলেছেন, রাষ্ট্র ও জনসমাজকে কলুষমুক্ত করে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহসী অভিযানে নেমেছেন।

তারা বলেন, ইতোমধ্যে মাদক ও জুয়া, টেন্ডার দখলবাজদের দুর্গের পতন হচ্ছে একের পর এক। দেশবাসী ঠিক এটাই প্রত্যাশা করেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। জনগণ আজ উদ্দীপ্ত অনুপ্রাণিত, আশান্বিত, দুষ্টের দমনে প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে আরও বেগবান করার আহ্বান জানান নেতারা।

তারা বলেন, গুটিকয়েক জুয়াড়ি, মাদক ব্যবসায়ী ও অনৈতিক সম্পদলোভী ছাড়া সবাই আজ মুক্তিযুদ্ধের চেতনায় শেখ হাসিনার পেছনে ঐক্যবদ্ধ। যারা চলমান এই অভিযানের বিরোধিতা করবে তারাই গণদুষমন হিসেবে চিহ্নিত হবে। জনগণ সচেতন হলে এসব সমাজ ও রাষ্ট্রবিরোধী অনৈতিক কর্মকাণ্ড রুখে দেওয়া সম্ভব।