নিউজটি শেয়ার করুন

দেশে মাহে রমজানের চাঁদ দেখা গেছে, কাল শনিবার থেকে রোজা

সিপ্লাস প্রতিবেদক: দেশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী, আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে মুসলমানদের সিয়াম সাধনার মাস।

আজ শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে চাঁদ দেখার তথ্য জানানো হয়।

এর আগে সৌদি আরব, মধ্যপ্রাচ্যসহ বহুদেশে গতকাল বৃহস্পতিবার মাহে রমজানের চাঁদ দেখা যায়। সে অনুযায়ী দেশগুলোতে শাবান মাস ৩০ দিন পূর্ণ হয়েছে। আজ শুক্রবার থেকে দেশগুলোতে রমজানের রোজা শুরু হয়েছে।

আজ সন্ধ্যায় ১৪৪১ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে অনুষ্ঠেয় সভায় ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ সভাপতিত্ব করেন বলে জানা গেছে।

এর আগে দেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ করা হয়।

টেলিফোন নম্বর ছিল: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। এছাড়া ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।