Site icon CPLUSBD.COM

মায়ের দোয়া নিয়ে ভোট দিতে গেলেন ডা. শাহাদাত

সিপ্লাস প্রতিবেদক: মায়ের দোয়া নিয়ে ভোট দিতে নগরের পশ্চিম বাকলিয়ায় গেলেন বিএনপির মেয়র প্রার্থী সিটি ডা. শাহাদাত হোসেন। বুধবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় মাকে সালাম করে নগরের বাদশা মিয়া রোডের বাসা থেকে বের হন তিনি।

সকাল ১০টার পর পশ্চিম বাকলিয়ার বিএড কলেজে তিনি ভোট দেন। এরপর তিনি নির্বাচন পর্যবেক্ষণ বের হন।

বাসা থেকে বের হওয়ার পথে সাংবাদিকদের তিনি বলেন, পশ্চিম বাকলিয়া, পাথরঘাটা ও জামালখানে আওয়ামী লীগের কর্মীরা ভোটকেন্দ্র দখল করে রেখেছে। রাতে বাকলিয়ার ৭ জন এজেন্টকে মারধর করা হয়েছে।

তিনি বলেন, ভোটে আমি শেষ পর্যন্ত থাকবো। তাদের ভোট ডাকাতির মুখোশ সারাবিশ্বে জানাবো। প্রশাসন আওয়ামী লীগ প্রার্থীকে জয়ী করতে উঠেপড়ে লেগেছে। প্রশাসন আমাদের সহযোগিতা করছে না।

চসিক নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮টায়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।