সিপ্লাস ডেস্ক: মা হলেন জনপ্রিয় মডেল অভিনেত্রী পিয়া জান্নাতুল।
রবিবার বিকাল ৩টা ৪৭ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী।
এ খবর নিশ্চিত করেছেন পিয়ার মা মাহবুবা চৌধুরী।
তিনি বলেন, বর্তমান মা ও ছেলে দু’জনই ভালো আছে। সবাই তাদের জন্য দোয়া করবেন








