মা হলেন পিয়া জান্নাতুল

সিপ্লাস ডেস্ক: মা হলেন জনপ্রিয় মডেল অভিনেত্রী পিয়া জান্নাতুল। রবিবার বিকাল ৩টা ৪৭ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। এ খবর নিশ্চিত করেছেন পিয়ার মা মাহবুবা চৌধুরী। তিনি বলেন, বর্তমান মা ও ছেলে দু’জনই ভালো আছে।  সবাই তাদের জন্য দোয়া করবেন