নিউজটি শেয়ার করুন

মিডিয়া হচ্ছে জনগণের শক্তি : আইজিপি ড. বেনজীর আহমেদ

ফেনী প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অভাবনীয় উন্নয়নের এ দেশে মানুষ মৃত্যুর পর কবস্থানের জায়গা হবে না তা কিভাবে সম্ভব! একটা ভাল নিউজের কল্যাণে মানুষের জীবন যাত্রার মান উন্নত হয়। পুলিশ কিন্তু এসব নিউজের পক্ষে ভাল ভূমিকা রাখে। মিডিয়ার প্রতি পুলিশের নজরদারী রয়েছে সব সময়।

মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সুতারগোপ্তা এলাকায় ভূমিহীনদের জন্য নির্মিত গণকবর ও মসজিদের ফলক উম্মেচন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

আপনারা জানেন, পুলিশের প্রত্যেক ইউনিটে সোস্যাল মিডিয়ার গুরুত্ব রয়েছে। লক্ষ্মীপুরের বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ ভূমিহীনদের জন্য নির্মিত গণ কবরস্থানের ফলক উম্মেচনের আয়োজিত হয়।

গত বছর সেপ্টেম্বর মাসে লক্ষ্মীপুরের নদী ভাঙা ভূমিহীনদের কবর সমস্যা নিয়ে লক্ষ্মীপুরের স্থানীয় অনলাইন নিউজপোর্টাল এ একটি খবর প্রকাশিত হলে তা নজরে আসে পুলিশের আইজিপির।

মতবিনিময় সভায় তিনি আরো বলেন, মানুষে পাশে থাকতে হবে। মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে হবে। লক্ষ্মীপুরে ভূমিহীন মানুষের কোন কবর নেই। বিষয়টি মিডিয়ার মাধ্যমে দেখে খারাপ লাগলো। পরে সম্পূর্ন নিজের অর্থায়নে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও লক্ষ্মীপুর জেলা পুলিশের সহযোগীতায় জমি ক্রয় করে গণকবর এ মসজিদ নির্মানের ব্যবস্থা করা হয়।

জানা যায়, অনলাইন নিউজপোর্টালএ মেঘনার ভাঙনে সহায় সম্বলহীন মানুষের মৃত্যুর পর কবরস্থ করার কোন জায়গা নেই এমন একটি সংবাদ প্রকাশ করে। সংবাদটি আইজিপির স্ত্রীর নজরে আসলে নিজস্ব অর্থায়নে একটি জায়গা ক্রয় করার জন্য তিনি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেন। পরে তাদের প্রচেষ্টায় জেলার সুতারগোপ্তার চরমনসা গ্রামে সাড়ে ২৯ শতাংশ জায়গা ক্রয় করে কবর, মসজিদ ও লাশ গোসলের জায়গা করে দেয়া হয়।

জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী জিসান মীর্জা। বক্তব্য রাখেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. আনোয়ার হোসেন, জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, এবং ভূমিহীন যুবক আবদুর রহমান। এসময় পুলিশ সদর দপ্তর এবং চট্টগ্রাম রেঞ্জের উর্ধ্বতন কর্মকর্তগণ উপস্থিত ছিলেন। পরে ভূমিহীন আ. রহমানের হাতে গণকবর ও মসজিদের দলিল হস্তান্তর করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here