সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের আলোচিত সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি সাইদুল ইসলাম সিকদারের (৪৫) আরও ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ৫ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজা।
এর আগে গত ১৩ মে বিকেলে সাইদুল ইসলাম সিকদারকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। এই মামলার ১ নম্বর আসামি সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকেও একবার রিমান্ডে নেয়া হয়।

