Site icon CPLUSBD.COM

মিতু হত্যা মামলায় জামিন পেলেন ভোলা

মিতু হত্যা মামলায় জামিন পেলেন ভোলা

সিপ্লাস প্রতিবেদক: সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যা মামলায় এহতেশামুল হক ভোলাকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাই কোর্ট।

বুধবার(১৫ সেপ্টেম্বর)  বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে ভোলার পক্ষে আইনজীবী ছিলেন মুহাম্মদ হাসিবুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান।

মিজানুর রহমান বলেন, জামিনের মেয়াদ শেষে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে, সেখানে তাকে আত্মসমর্পণ করতে হবে।

২০১৬ সালের ৫ জুন ভোরে নগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় খুন হন মিতু।

সেই ঘটনায় বাবুল মামলা করলে ওই বছরের ২৮ জুন গ্রেফতার করা হয় চট্টগ্রাম গোয়েন্দা পুলিশে অতিরিক্ত উপকমিশনারের দায়িত্ব পালন করে আসা বাবুলের ‘সোর্স’ হিসেবে পরিচিত ভোলা। তখন তার কাছ থেকে উদ্ধার করা পয়েন্ট ৩২ বোরের একটি পিস্তল। সেটি মিতু হত্যাকাণ্ডে ব্যবহার করা হয় বলে জানিয়েছিল পুলিশ।হত্যা মামলায় গ্রেফতার দেখানোর পাশাপাশি ভোলার বিরুদ্ধে অস্ত্র আইনেও একটি মামলা করা হয়েছিল।এরপর প্রায় সাড়ে তিন বছর কারাভোগের পর ২০১৯ সালের ডিসেম্বরে জামিনে মুক্তি পান ভোলা।

এদিকে পাঁচ বছর পর মিতু হত্যামামলার তদন্তে পিবিআই বাবুলের সম্পৃক্ততা পাওয়ার পর গত মে মাসে আগের মামলার ইতি ঘটে।এরপর মিতুর বাবা মোশারফ হোসেন জামাতা বাবুলকে প্রধান আসামি করে মামলা করলে সেই মামলায় সাবেক এই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়।নতুন মামলায় বাবুল ছাড়াও আরও সাতজনকে আসামি করা হয়েছে, যাদের একজন ভোলা।

আরো পড়তে পারেন: