নিউজটি শেয়ার করুন

মিতু হত্যা মামলায় জামিন মিললো না বাবুল আক্তারের

সিপ্লাস প্রতিবেদক: বহুল আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলায় কারাগারে থাকা সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের জামিন আবেদন না মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার(১০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের ভার্চুয়াল আদালত শুনানি শেষে জামিন না মঞ্জুর করেন।

বাবুল আক্তারের আইনজীবী মুহাম্মদ আজমুল হুদা জানান, বাবুল আক্তারের জামিন আবেদন ভার্চুয়াল আদালতে শুনানি হয়েছে। কিন্তু ৩০২ ধারার মামলায় জামিন দেয়ার এখতিয়ার এই আদালতের নেই। বিধি অনুযায়ী জামিন না মঞ্জুর হয়েছে।

উল্লেখ্য ২০১৬ সালের ৫জুন সকালে নগরীর পাঁচলাইশ থানার জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় প্রকাশ্যে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় মিতুকে। হত্যাকান্ডের পর পাঁচলাইশ থানায় অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামী করে বাবুল আক্তার বাদী হয়ে একটি মামলা করেন।

পরে গত ১২ মে দুপুরে মিতুর বাবা মোশাররফ হোসেন বাদি হয়ে বাবুল আক্তারসহ আটজনকে আসামী করে পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেন। ঐদিন বাবুল আক্তারকে গ্রেফতার দেখানো হয়।

মামলাটি তদন্ত করার জন্য পিবিআই চট্টগ্রাম মেট্রোর কাছে হস্তান্তর করে পাঁচলাইশ থানা পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here