নিউজটি শেয়ার করুন

মিথিলার বিরুদ্ধে নির্মাতার অভিযোগ, করবেন সংবাদ সম্মেলন

মিথিলার বিরুদ্ধে নির্মাতার অভিযোগ, করবেন সংবাদ সম্মেলন
ছবি: সংগৃহীত

সিপ্লাস ডেস্ক:  দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। নির্মাতা অনন্য মামুন পরিচালিত ‌‌‘অমানুষ’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন তিনি।  তবে নির্মাতা অনন্য মামুন মিথিলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন ডেকে পুরো অভিযোগ তুলে ধরবেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম এমন ইঙ্গিত দিয়েছেন।

তিনি ফেসবুকে লেখেন, কোনো ভাবেই মাথা ঠাণ্ডা রাখতে পারলাম না। অনেক হয়েছে… এবার সময় এসেছে সত্যিটা বলার। কোনো দিন কাউকে নিয়ে বলিনি… এবার বলব।

শুধু নির্মাতাই নয়, তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে অনেক শিল্পী-কুশলীরাও এই প্রতিবাদে অংশ নিচ্ছেন। এবং তারাও মিথিলার বিরুদ্ধে কথা বলতে চান। যদিও এর বেশিরভাগ শিল্পীই সদ্য শুটিং শেষ হওয়া ‘অমানুষ’ টিমের। মূলত এই সিনেমার কলা-কুশলীরাই ‘মিথিলার বিরুদ্ধে মুখ খোলার কথাটি বলছেন। আর মামুন অনুসারীরাই ‘হোক প্রতিবাদ’ হ্যাশট্যাগ দিয়ে কথাগুলো ভাইরাল করেছে নেটদুনিয়ায়।

কি এমন অভিযোগ মিথিলার বিরুদ্ধে? জানতে চাইলে এই নির্মাতা বলেন, ‘এসব কথা ফোনে বলা যাবে না। অনেক অন্যায় করেছেন তিনি (মিথিলা) আমাদের সঙ্গে। আমি সিদ্ধান্ত নিয়েছি ২০ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে পুরো ঘটনা তুলে ধরবো।’

এই সিনেমার আরেক অভিনেতা আর এ রাহুলও নির্মাতার সঙ্গে সুর মিলিয়ে পোস্ট করেছেন, ‘এতদিন সবাই চুপ ছিলাম! মানুষের মতো হলেও কিন্তু সবাই মানুষ হয় না। আমাদের ডিরেক্টর মামুন ভাই যেহেতু মুখ খুলেছে, তাই আমিও কিছু বলব… জাস্ট ওয়েট!’

এ প্রসঙ্গে অনন্য মামুন গণমাধ্যমকে বলেন, ‘এসব কথা ফোনে বলে শেষ করা যাবে না। অনেক অন্যায় করেছেন তিনি (মিথিলা) আমাদের সঙ্গে। আমি সিদ্ধান্ত নিয়েছি ২০ সেপ্টেম্বর একটি সংবাদ সম্মেলন করে পুরো ঘটনা তুলে ধরব।’

‘অমানুষ’ সিনেমায় মিথিলার সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়ক নিরব। পর্দার বাইরে তারা দুজন ভালো বন্ধুও বটে। তবে নিরবও মিথিলাকে ছেড়ে কথা বলেননি।

তিনি লিখেছেন, ‘অথচ কথাচাপা অনেকদিনের অভ্যাস। যেহেতু পরিচালক মামুন ভাই বলবে, আমি উপস্থিত থেকেও কেন এড়িয়ে যাব? আমিও এবার বলব।’ নিরবের সেই পোস্ট শেয়ার করে অনন্য মামুন লিখেছেন- ‘হোক প্রতিবাদ’।

মিথিলা এখন অবস্থান করছেন ভারতে। ঢাকার ‘অমানুষ’ দিয়ে সিনেমায় অভিষেক হলেও সেখানে তিনি ব্যস্ত সিনেমার কাজে। প্রশ্ন উঠেছে, সিনেমার অভিনব প্রচারণার জন্যই কি এমন অভিযোগের সুর তুলেছেন নির্মাতা!

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here