চট্টগ্রাম নগরীর বায়েজিদ শিল্প এলাকায় ভোজ্য তেলের কারখানায় র্যাব অভিযান চালিয়েছে।
অভিযানে জামাল উদ্দিনের মালিকানাধীন মিনার সয়াবিন তেলে বোতলে তেলাপোকা পাওয়া গেছে। জব্দ করা হয়েছে ২ লক্ষ ১৯ হাজার লিটার তেল।
আজ সোমবার (৯ মার্চ) সকালে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

