নিউজটি শেয়ার করুন

মিরপুরে তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

রাজধানীর মিরপুরের দিয়াবাড়ি এলাকায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আজ রবিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। কি কারণে এই আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি।