মিরসরাই প্রতিনিধি: করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে কর্মহীন-অসহায় মানুষের মধ্যে ২য় বার ত্রাণ বিতরণ করেছে উপজেলা আওয়ামীলীগের যুবও ক্রিড়া সম্পাদক মোহাম্মদ আবু তাহের।
শুক্রবার (০৮ মে) সকালে করোনা ভাইরাস সম্পর্কিত স্বাস্থ্যবিধি মেনে উপজেলার ছদরমাদিঘী নিজ বাড়ির আঙ্গিনায় এলাকার ২৫০ জন অসহায় দরিদ্র লোকের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন ৩ নং জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শ্যামল দেওয়ানজী,সাধারণ সম্পাদক আলহাজ্ব রেজাউল করিম মাষ্টার,জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জাহিদুুল ইসলাম সুজন,সহসভাপতি রবিউল হোসেন রায়হান, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তাপস কুমার সিংহ,৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া,সাধারণ সম্পাদক ইউসুফ হাজারী,৬ নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ সলিমুল্ল্যাহ,যুবলীগ কর্মী নাজিম সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় আবু তাহের বলেন,বর্তমান যে মহামারি তা যুুদ্ধ থেকেও বেশি ভয়াবহ ,আমরা সবাই নিজ নিজ অবস্হান থেকে অসহায় ও অভাবী রয়েছি।তাই সবাই নিজের বাড়ির আঙ্গিনায় হলেও কিছু শাকসবজি লাগাবেন এতে কিছুুুটা হলেও অভাব লাঘব করতে পারবো সবাই মিলে।আর নতুন প্রজন্মের আইকন আইটি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান রুহেলের নির্দেশনা অনুুসারে আজকে তৃণমূলে অভাবি মানুুষের পাশে দাঁঁড়িয়েছি এবং আগামীতে পাশে থাকবো।

