নিউজটি শেয়ার করুন

মিরসরাইয়ের মহামায়া থেকে অজ্ঞাত পরিচয় লাশ উদ্ধার

সিপ্লাস প্রতিবেদক: মিরসরাইয়ের মহামায়া এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের (৬০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি)।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মহামায়া রেল ক্রসিংয়ের উত্তর পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

চট্টগ্রাম রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক মঞ্জুর আলম বলেন, চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে। মুখের চারপাশ রক্তাক্ত অবস্থায় ছিল।