সিপ্লাস প্রতিবেদক: মিরসরাইয়ের মহামায়া এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের (৬০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি)।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মহামায়া রেল ক্রসিংয়ের উত্তর পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ধারণা করছে, ট্রেন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক মঞ্জুর আলম বলেন, চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে। মুখের চারপাশ রক্তাক্ত অবস্থায় ছিল।

