Site icon CPLUSBD.COM

মিরসরাইয়ের ১৪ নং হাইতকান্দী ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

মিরসরাইয়ের ১৪ নং হাইতকান্দী ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ের ১৪ নং হাইতকান্দী ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ আগস্ট) সকালে প্যানেল চেয়ারম্যান সাহাব উদ্দীন মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরসরাই সার্কেল এএসপি লাবীব আবদুল্লাহ।

এ সময় তিনি বলেন, বিট পুলিশিং কার্যক্রম নিয়ে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম।পুলিশি সেবা আরও গতিশীল ও কার্যকরের লক্ষ্যে সন্ত্রাসী কার্যক্রমসহ কমিউনিটি পুলিশের ন্যায় বিট পুলিশিংয়ের ফলে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে।

পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে। পুলিশের জন্য এলাকার বিভিন্ন বিষয়ে তথ্য জানাসহ অপরাধ দমন ও সহজে রহস্য উৎঘাটন করা যাবে।এছাড়া মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতা সৃষ্টি ও স্বাস্থ্যবিধি মানার আহবান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাইতকান্দি ইউনিয়নের বিট পুলিশের কর্মকর্তা এসআই কহিনুর ইসলাম,নিজামপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক অলি উল্ল্যাহ,এ এস আই হান্নান মজুমদার,ইউপি সদস্য কলিম উল্ল্যা সহ ইউনিয়নের সকল স্তরের জনগণ।