নিউজটি শেয়ার করুন

মিরসরাইয়ে অখন্ডমন্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরুপানন্দ পরমহংসদেবের শুভ জন্মোৎসব পালন

মিরসরাইয়ে অখন্ডমন্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরুপানন্দ পরমহংসদেবের শুভ জন্মোৎসব পালন করা হয়েছে।

বুধবার ১৫ ই জানুয়ারি দেওয়ানপুর অখন্ডমন্ডলীর উদ্দ্যোগে গোপাল বনিকের বাড়িতে এ জন্মোৎসব পালন করা হয়।

মঙ্গলবার অধিবাস দিবস শুরু হয়ে অখন্ড সংহিতা,নগর পরিক্রমা, সমবেত উপাসনা,বিনামূল্য স্বাস্থ্য সেবা,হঁরি কীর্তন,শিশুকিশোরদের কলকাকলি, ঔষুধ, শীতবস্ত্র ও অন্নপ্রসাদ বিতরণের মধ্যদিয়ে দুই দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এ সময় প্রায় ১৫০০ জনকে বিনামূল্যে ডায়াবেটিক, উচ্চরক্তচাপ ও দন্ত চিকিৎসা দেয়া হয় এবং শিশুকিশোরদের নিয়ে অনুষ্ঠিত কলকাকলিতে চট্টগ্রাম উত্তর জেলা অখন্ড সংগঠনের সভাপতি গোপাল চন্দ্র বনিক,সহসভাপতি সঞ্জিত পাল, সাধারন সম্পাদক হৃদয় রঞ্জন দে,গোবিন্দপুর অখন্ডমন্ডলীর সভাপতি গোপাল দেব নাথ উপস্হিত থেকে শিশুকিশোরদের হাতে পুরস্কার তুলে দেন।