সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের মিরসরাইয়ের ইছাখালী ইউনিয়নের আবুরহাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে মঙ্গলবার (১৭ আগস্ট) দিবাগত মধ্য রাতে । এতে নগদ অর্থ, দোকানের মালামালসহ বিপুল টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্থ দোকানমালিকরা।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হলেন, ভ্যারাটিইজ ষ্টোরের মালিক কালা সওদাগর, ফার্মেসির মালিক মো. আরিফ, টেইলার্স দোকানের মালিক মো. গোলাম হোসেন প্রমুখ।
ফার্মিসির মালিক মো. আরিফ জানান, আমরা দোকান বন্ধ করে বাড়ীতে চলে যাই। রাত প্রায় ১টা ৪০ মিনিটের সময় আগুন লাগার খবর পেয়ে দ্রুত ছুটে আসি। আমার মনে হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটে।
মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো দোকানে ছড়িয়ে পড়ে। এসময় একে একে ৩টি দোকান পড়ে ছাই হয়ে যায়। নগদ টাকা, ঔষধ, কাপড়, আটা, চাউল, ময়দা সহ প্রয়োজনীয় সব কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
এ বিষয়ে মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। আমরা প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। সময় মতো পৌঁছাতে না পারলে অন্য দোকান গুলা রক্ষা করা সম্ভব হতো না।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটে।








