Site icon CPLUSBD.COM

মিরসরাইয়ে অদম্য সেরাদের সেরা প্রতিযোগিতা

মিরসরাইয়ে অদম্য-২০০৫ এর আয়োজনে অদম্য সেরাদের সেরা প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার (২২ নভেম্বর) মিরসরাই মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এসময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন মিরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল ইকবাল চৌধুরী, সহ-সভাপতি রিয়াজ বিন আলী, কাটাছরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম চৌধুরী, কাটাছরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার সবুজ, মিরসরাই স্পোর্টিং ক্লাবের সভাপতি জসিম উদ্দিন দুলাল, মিরসরাই উপজেলা স্বেচ্চাসেবী সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, শফিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান, নির্বান সংঘের সভাপতি তানভীর আহম্মেদ, আদর্শ বন্ধু ফোরামের প্রতিষ্ঠাতা সসভাপতি দ্বীনন মোহাম্মদ, সৃজন যুব সংঘের সভাপতি আসিফুল ইসলাম, মধ্যম আমবাড়িয়া যুব সংঘের সভাপতি আলতাফ হোসেন।

পরীক্ষার সার্বিক তত্বাবধানে ছিলেন অদম্য-২০০৫ এর যুগ্ন সাধারন সম্পাদক হাসান আরিফ সবুজ, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, উন্নয়ন ও ব্যবস্থাপনা সম্পাদক মফিজ উদ্দিন মিশু, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম নিজামী, অর্থ সম্পাদক মঞ্জুর আলম ভূঁইয়া, সহ-প্রচার সম্পাদক মেজবা উদ্দিন বাবলু, সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন, সদস্য আব্দুল মান্নান, মহসিন, মোহাম্মদ হোসাইন, রাসেল, নাজমুল, শাখাওয়াত, মাহবুব, নিশান, ইস্রাফিল, মাসুম প্রমুখ।

অদম্য-২০০৫ এর সভাপতি এনামুল হক সোহাগের পরিচালনায় এবং সাধারন সম্পাদক নিয়াজ মোহাম্মদ সাজেদের ব্যবস্থাপনায় পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন মিরসরাই মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হোসাইন সবুজ। উপজেলার ২৯ টি উচ্চ বিদ্যালয়ের ৫৭ জন শিক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। আগামী ১ ডিসেম্বর লিখিত পরীক্ষার ফলাফল ঘোষনা করা হবে এবং ২০ ডিসেম্বর ভাইভা অনুষ্ঠিত হবে।