নিউজটি শেয়ার করুন

মিরসরাইয়ে আনোয়ারা বেগম প্রাথমিক বিদ্যালয়ে বই, শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

মিরসরাইয়ে সফিউল্লাহ্ চৌধুরী ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠিত আনোয়ারা বেগম প্রাথমিক বিদ্যালয়ে বই, শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার ৪ই জানুয়ারী উত্তর মোবারকঘোনার আবাসন প্রকল্পে প্রতিষ্ঠিত বিদ্যালয় প্রঙ্গনে সকাল ১০ টায় বই, শিক্ষা উপকরন ও ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান শিক্ষিকা তাসমিরা আক্তার পিংকির সভাপতিত্বে সহকারী শিক্ষিকা ফাইমা আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ৪নং ধুম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহাবউদ্দীন আক্রামী,প্রধান বক্তা অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কামরুল ইসলাম চৌধুরী,সালমা ইসলাম চৌধুরী স্কুলের শিক্ষক মোহাম্মদ শাহজাহান প্রমুখ।

সুবিধাবঞ্চিত অজোপাড়া গায়ের মানুষের মাঝে শিক্ষার হার বৃদ্ধি করে জীবন যাত্রার মান উন্নত করার লক্ষে ব্যাক্তিগত উদ্দ্যােগে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছি আর এ প্রতিষ্ঠানে সম্পূর্ণ বিনাবেতনে পড়ার পাশাপাশি বছরের বিভিন্ন সময়ে নানান সুযোগ সুবিধা প্রদান করা হয়,আর তারই ধারাবাহিকতায় আজকে অত্র বিদ্যালয়ের ৭০ জন শিক্ষার্থীর মাঝে সফিউল্লাহ্ চৌধুরী ফাউন্ডেশন কর্তৃক বই, শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানান বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কামরুল ইসলাম চৌধুরী।