মিরসরাইয়ে আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে মিরসরাই খাদ্য গুদাম চত্ত¡রে আয়োজিত কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন।
এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক আবু নঈম মোহাম্মদ শফিউল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন, মিরসরাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অসীম সরকার, সাংবাদিক মাহবুবুর রহমান পলাশ বক্তব্য রাখেন।
জানা গেছে, খাদ্য অধিদপ্তর কর্তৃক অভ্যন্তরীন খাদ্যশস্য সংগ্রহ ২০১৯-২০ অর্থ বছরে এবার আমন মৌসুমে মিরসরাই উপজেলার ২ হাজার ৮৯ জন কৃষক থেকে ১ মেট্রিক টন করে ২ হাজার ৮৯ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। প্রতি কেজি ধানের মূল্য ২৬ টাকা করে দেওয়া হবে। ৪ হাজার ৭০৩ জন প্রান্তিক কৃষকে থেকে লটারির মাধ্যমে বাছাই করে ২ হাজার ৮৯ জন কৃষক থেকে ধান কেনার জন্য বাছাই করা হয় হয়েছে বলে জানা গেছে।








