মিরসরাই প্রতিনিধিঃ মহামারী করোনা পরিস্থিতিতে মানুষের অসহায়তার সুযোগ নিয়ে মিরসরাইয়ের বারইয়ারহাটে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন বিক্রি করা হচ্ছে মেডিকেল গ্রেডে।
অভিযোগের ভিত্তিতে ২৯ শে জুলাই বৃহস্পতিবার বারইয়ারহাট পৌরসভার চিনকি আস্তানা মাজার সংলগ্ন একটি দোকানে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান এর নেতৃত্বে ২৬২টি সিলিন্ডার জব্দ করা হয় এবং ভোক্তা অধিকার আইনে দোকানী আব্দুর রহিমকে জরিমানা করা হয়।
অভিযানে উপজেলা ভূমিকর্মকর্তা সুবল চাকমা, বারইয়ারহাট পৌরসভার মাননীয় মেয়র রেজাউল করিম খোকন অংশ নেন।
ইন্ডাস্ট্রিয়াল এ সকল অক্সিজেন সিলিন্ডার সাধারণত শিল্পকারখানায় ব্যবহার করা হয় যা ঘনত্ব বেশি এবং শতভাগ বিশুদ্ধ না হওয়ায় মানব দেহের জন্য ক্ষতিকর। অথচ দোকানী চড়া দামে হাসপাতালে বিভিন্ন রোগীদের মাঝে এ সব অক্সিজেন বিক্রি কর আসছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান জানান পরীক্ষার জন্য এ অক্সিজেন ল্যাবে পাঠানো হবে এবং মানব দেহের জন্য ক্ষতিকারক অক্সিজেনের অস্তিত্ব পাওয়া গেলে ওই প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে করা হবে।








