সিপ্লাস প্রতিবেদক: মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার সোনা পাহাড় এলাকা থেকে ৫০০ পিস ইয়াবাসহ রিদোয়ান (২৫) নামে এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তিনি উখিয়া থানার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি জাফর এলাকার বাসিন্দা
শনিবার (২৫সেপ্টেম্বর) ভোর রাতে তাকে গ্রেফতার করা হয়।
জোরারগঞ্জ থানার ওসি নূর হোসেন মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রিদোয়ান (২৫) নামে এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।








