Site icon CPLUSBD.COM

মিরসরাইয়ে একই পরিবারের ৩ জনকে গলাকেটে হত্যা, বড় ছেলে আটক

মিরসরাইয়ে একই পরিবারের ৩ জনকে গলাকেটে হত্যা

মিরসরাই প্রতিনিধি: মিরসরাইের জোরারগঞ্জে একই পরিবারের ৩ জনকে গলাকেটে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) জোরারগঞ্জ থানাধীন জোরারগঞ্জ ইউনিয়নের নতুন বাজার সংলগ্ন  উত্তর সোনাপাহাড় গ্রামের মোস্তফা সওদাগরের বাড়ীতে এ দূর্ঘটনা ঘটে।

এ ঘটনায় খুন হয়েছেন- গৃহকর্তা সুফি সাহেবের ছেলে মোস্তফা মিয়া (৭০), তার স্ত্রী জোসনা আক্তার (৫৫) এবং মোস্তাফার ছেলে আহমদ হোসেন (২৫)।প্রাথমিক ভাবে বড় ছেলে ছাদেক (৩০)কে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

খুনের ঘটনা নিয়ে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মধ্যদিয়ে খুনিদের সুষ্ঠু বিচার দাবী করে। এঘটনায় জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নুর হোসেন মামুন বলেন, আমরা ঘটনাস্থলে আছি, তদন্ত চলছে। পরে বিস্তারিত জানাতে পারবো।