নিউজটি শেয়ার করুন

মিরসরাইয়ে করোনায় কর্মহীনদের পাশে রওশন শফিক ফাউন্ডেশন

মিরসরাই প্রতিনিধি:প্রাণঘাতী করোনা ভাইরাস আতঙ্কে থমকে গেছে পুরো বিশ্ব। এ ভাইরাসের সংক্রমণ রোধে মানুষের এখন একমাত্র নিরাপদ স্থান হচ্ছে ঘর। ঘরে অবস্থান করার ফলে উপার্জনহীন হয়ে পড়েছে খেটে খাওয়া দরিদ্র ও অসহায় মানুষেরা। ফলে, সংসার কীভাবে চলবে এনিয়ে উৎকন্ঠায় দিন পার করছে তারা।

উপার্জনহীন এসব অসহায় মানুষদের মাঝে মানবতার হাত বাড়িয়ে দিয়েছে রওশন শফিক ফাউন্ডেশন।

বুুধবার ২৯ শে এপ্রিল সকালে মিরসরাই উপজেলার নন্দনপুুর গ্রামের চৌধুরী বাড়ির আঙ্গিনায় দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন সংগঠনটির কর্মকর্তারা।

এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইদুুর রহমান চৌধুরী নসু,প্রতিষ্ঠাতা আমিনুুর রহমান চৌধুরী মামুন,সাংবাদিক আবু সুফিয়ান চৌধুরী,২ নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল খায়ের মিয়া প্রমুখ উপস্হিত থেকেে এ সব খাদ্য সামগ্রী বিতরণ করেন।

সংগঠনের চেয়ারম্যান সাইদুুুর রহমান চৌধুরী নসু জানায় আমরা ফাউন্ডেশানের পক্ষ থেকে অস্বচ্ছল প্রায় ৫০ টি পরিবারের মুখে হাঁসি ফোটাতে চাল, ডাল, লবণ, পেয়াজ, আলু ও সাবান বিতরণ করে করেছি। সামাজিক দূরত্ব বজায় রেখে উপার্জনহীন ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের অসহায়দের মাঝে এসব খাদ্য সামগ্রী দিয়েছি এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।