মিরসরাই প্রতিনিধি: মহামারি করোনায় মৃত সনাতনীদের সৎকার করবে নবগঠিত উপজেলা শ্মশান সংস্কার ও সৎকার কমিটি।
ভয়াবহ পর্যায়ে রুপ নেয়া করোনা পরিস্থিতিকে মোকাবেলা করে হিন্দুদের মৃতদেহ সৎকার করতে এগিয়ে এলো এ সংগঠনটি।
মিরসরাইয়ে কোন সনাতনী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে তার পাড়াপড়শি ও আত্মীয় স্বজনরা এগিয়ে না আসলে সৎকারের দায়িত্ব গ্রহণ করবে এ সংগঠন।
আর তারই ফলশ্রুতিতে জহরলাল নাথ অভিকে আহবায়ক এবং অভি রায়কে সদস্য সচিব করে ৩৪ জনের একটি উপজেলা কমিটি গঠন করা হয়েছে। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ব্যক্তিদের সৎকারে শ্মশানের যাবতীয় খরচ বহন করবে বলে জানান উপজেলা শ্মশান সংস্কার ও সৎকার কমিটির সদস্য সচিব অভি রায়।
যোগাযোগ- ০১৮১৪৩১৮৫২৫,০১৮১৮৮৩০৩২০

