মিরসরাই প্রতিনিধি: মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ১নং করেরহাট ইউনিয়নের কোভিড-১৯ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ আগস্ট) বেলা ১২টায় ইউপি কার্যালয় প্রাঙ্গণে পুলিশের আলোচনা সভার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই সার্কেল এ এস,পি লাবিব আব্দুল্লাহ।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক জাফর আহমদ, সহকারী উপ-পরিদর্শক আমজাদ হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবু তাহের মাস্টার, শহিদ উল্লাহ, বেলাল উদ্দিন, মহিউদ্দিন, শফি আহমদ, আজাদ উদ্দিন এবং মহিলা ইউপি সদস্য কল্পনা চক্রবর্তী, শেলী মজুমদার, তাহেরা বেগম, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কালাচান বাবু, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদুর রহমান, ছাত্রলীগ নেতা আরিফ হোসেন, শাহাদাত হোসেন,সারজিল, মিরাজ সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তারা মহামারী করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব ঠেকাতে সবাইকে মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান। যাদের করোনা ভাইরাসের ভ্যাকসিন নেওয়ার বয়স হয়েছে তাদেরকে টিকা নেওয়ার জন্য অনুরোধ জানান।

