নিউজটি শেয়ার করুন

মিরসরাইয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের মিরসরাইয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটারসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।

আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বারইয়ারহাট পৌরসভার খান সিটি সেন্টারের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফেনী ছাগলনাইয়া উপজেলার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম অপু (২৫) ও একই উপজেলার উত্তর মনদিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. সাইফুল ইসলাম (২৬)।
তারা মোটরসাইকেলে করে ফেনী থেকে মিরসরাই আসছিলেন বলে জানা গেছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহেদুল হোসেন বলেন, মহাসড়কের খান সিটি সেন্টারের সামনে চট্টগ্রামমুখী অংশে দ্রুত গতির একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনাস্থল থেকে আরিফুল ইসলামের মৃত্যু হয়। আর মো. সাইফুল ইসলাম মারা যান চমেক হাসপাতালে নেওয়ার পথে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here