নিউজটি শেয়ার করুন

মিরসরাইয়ে গরু পালন প্রদর্শনীর উপকরণ বিতরণ

মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলাজি ফেজ-২ (এনএটিপি) প্রকল্পের আওতায় গরু হ্রষ্টপুষ্ট করন সিআইজি সদস্যদের মধ্যে গরু পালন প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার ৮ জনু সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের বাস্তবায়নে ১৬ জন খামারী/কৃষকদের মাঝে গরু হ্রষ্টপুষ্ট প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.শ্যামল চন্দ্র পোদ্দার বলেন, আমরা আজ ১৬ জন খামার/কৃষকদের মাঝে গাভী পালন প্রদর্শনীর উপকরণ বিতরণ হিসেবে খাদ্য ও ঔষধ বিতরণ করেছি।তার মধ্যে ৫ বস্তা গরুুরখাদ্য,২ টিন চিটাগুুড়,১টি মেঞ্জার,২ কেজি ভিটামিন,কৃমিনাশক, সাইনবোর্ড ও ভাতা প্রদান করি যার মূল্যমান জনপ্রতি ১১ হাজার টাকার সমপরিমান।যা সরকার প্রতিবছর বিতরণ করে থাকে, তার সুফল হিসাবে শতকরা ৬০ ভাগ আমিষের যোগানে অগ্রনীভূমিকা পালন করে প্রাণিসম্পদ দপ্তর।

অপর দিকে আমাদের দেশের ক্রমবর্ধমান বেকার সমস্যা দূরীকরণে চাকরির জন্য ঘরে বসে না থেকে শিক্ষিত বেকার ছেলে মেয়েরা প্রাণীসম্পদ দপ্তরের সহযোগিতায় নিজেকে আত্মনির্ভরশীল করে মেধাবী উন্নত জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে। আর সে জন্যে দূগ্ধজাত গাভী, মোটাতাজা ও ছাগল পালনে যেকোন পরামর্শ দিতে মিরসরাই উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের দ্বার উন্মুক্ত।