নিউজটি শেয়ার করুন

মিরসরাইয়ে গাঁজাসহ আটক মাদকব্যবসায়ীকে কারাগারে পাঠিয়েছে আদালত

সিপ্লাস প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই থেকে সাড়ে ৩৫ কেজি গাঁজাসহ গ্রেফতারকৃত এক মাদক ব্যবসায়ীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার(৯ আগস্ট) র‌্যাব ১১ এর একটি দল প্রাইভেটকারে করে গাঁজা পাচারের সময় মিরসরাইয়ের ওয়াহেদ পুর ভাঙার পুল এলাকা থেকে মো. বাদশা নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৩৫ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসময় গাঁজা বহনকারী প্রাইভেট কারটিও জব্দ করা হয়।

উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষ ৪০ হাজার টাকা বলে জানায় র‌্যাব।

মঙ্গলবার(১০আগস্ট) বাদশাকে চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here