নিউজটি শেয়ার করুন

মিরসরাইয়ে ঘূর্নিঝড় আশ্রয় কেন্দ্র উদ্বোধন

মিরসরাইয়ে একটি ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

উপজেলার চৈতন্যহাট জামেয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসা বহুমুলী ঘুর্নিঝড় আশ্রয় কেন্দ্রটি রোববার (১৩অক্টোবর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মেখ হাসিনা।

কেন্দ্রটি উদ্বোধন উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামেয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ পীরে কামেল শাইখুল হাদীস আল্লামা সৈয়দ ছাইপুর রহমান নিজামী শাহ্, উপজেলা আওযামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল্লা মজুমদার, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, ধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে শেষে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বর্ণাঢ্য এক র‌্যালী বের করা হয়।