নিউজটি শেয়ার করুন

মিরসরাইয়ে ছাত্রলীগ নেতার পক্ষ থেখে ২শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতর

মিরসরাই প্রতিনিধি: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গৃহবন্দি মানুষদের  মিরসরাইয়ের ছাত্রলীগ নেতা সাইদুল ইসলামের ব্যক্তিগত তহবিল থেকে ২শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে ।

মঙ্গলবার (৫ মে) সকাল ১১ টায় গৃহবন্দি অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন বারইয়ারহাট পৌরসভা ছাত্রলীগ নেতা সাইদুল ইসলাম।

ইফতার সামগ্রী বিতরনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভির হোসেন তপু,বারইয়ারহাট পৌরসভা ছাত্রলীগের সভাপতি ফারুকুল ইসলাম,ছাত্রলীগ নেতা আব্দুুল্ললাহ আল মামুুন,মেহেদী হাসান,তানভীর হোসেন সাগর,শাহারিয়া হাছান প্রমুুখ। সাইদুল ইসলাম জানায়,যাচাই বাছাই করে করোনাভাইরাসের কারণে কর্মহীন হওয়া অসহায় ও দরিদ্র মানুষের তালিকা তৈরী করে আমরা ২০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী দিয়েছি।

এ সময় উওর জেলা ছাত্রলীগ সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু বলেন,আজকে ছোটভাই ছাত্রলীগ কর্মী সাইদুুুল ইসলামের ব্যক্তিগত অর্থায়নে অসহায় ও গরীব পরিবারের মাঝে আমরা সুষ্ঠুভাবে ইফতার সামগ্রী বিতরণ করেছি।বাংলাদেশ ছাত্রলীগ দুুর্যোগে সব সময় সাধারণ মানুষের পাশে ছিলো এবং পরর্বতীতেও সহায়তার হাত বাড়িয়ে দিবে।