Site icon CPLUSBD.COM

মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু

কাজির দেউড়ি মোড়ে ভ্যান-টেম্পো-রিকশা ত্রিমুখী সংঘর্ষে আহত ৭

সিপ্লাস ডেস্ক:  মিরসরাই উপজেলার করেরহাট গণিয়াতুল উলুম আলিম মাদ্রাসার সামনে ট্রাকের ধাক্কায় রাকিবুল ইসলাম মাসুদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন, বৃহস্পতিবার দুপুরে করেরহাট বাজারে যাওয়ার সময় রামগড় থেকে ছেড়ে আসা একটি ট্রাক করেরহাট গণিয়াতুল উলুম মাদ্রাসার সামনে এসে তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নগরীর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টায় তার মৃত্যু হয়।

ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন হারুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বাদ এশা নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।