নিউজটি শেয়ার করুন

মিরসরাইয়ে ডিওয়ার্মিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

মিরসরাইয়ে ডিওয়ার্মিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা প্রাণী সম্পদ অফিসের আয়োজনে মিরসরাই পৌরসভার পশ্চিম গোভনীয়া এলাকায় এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম (এনএটিপি) ফেজ-২ ও প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রজেক্ট ইমপ্লিমেন্টশন ইউনিট (পিআইইডি) এর আওতায় ভাইরাস জনিত রোগ লাম্পি স্কিন ডিজিজ মোকাবেলায় এ্যান্টি এলার্জিক ইনজেকশান, ১’শ ২৬টি গরুকে ক্ষুরা রোগের ভ্যাকসিন, ৪’শ গরু, ১’শ ২০টি মুরগি ও ১০টি ছাগলকে কৃমির ওষুধ খাওয়ানো হয়। এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শ্যামল পোদ্দার, ভেটেরিনারি সার্জন ডাঃ জয়িতা বসু, উপজেলার উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা তাপস কান্তি বড়ুয়া, ভিএফএ সুমন চন্দ্র পাল, জাহিদুল আলম, এফএএআই শিমুল চন্দ্র দাশ, সীল সদস্য মোছাম্মদ রোকেয়া বেগম উপস্থিত ছিলেন।