নিউজটি শেয়ার করুন

মিরসরাইয়ে তাস খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, সিএনজি চালকের মৃত্যু!

মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ে তাস খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বাহার মিয়া (৪০) নামের এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন।
উপজেলার ইছাখালি ইউনিয়নের হাসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাহার মিয়া ইছাখালি ইউয়িনের হাসনাবাদ গ্রামের নুর ইসলামের ছেলে।
১০ আগস্ট সোমবার সন্ধ্যায় তাস খেলাকে কেন্দ্র করে বাগবিতণ্ডায় একপর্যায়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন জানান, নিহত বাহার মিয়ার সঙ্গে একই এলাকার রিদোয়ানের সাথে তাস খেলা নিয়ে তর্ক থেকে মারামারি হয়। এরপরে বাহার অসুস্থ হয়ে রাতে মারা যায় বলে তার পরিবারের দাবি।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মারধরের ফলে মৃত্যু হয়েছে কিনা, তা ময়নাতদন্ত রিপোর্ট আসলে বলা যাবে। লাশ ময়নাদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here