নিউজটি শেয়ার করুন

মিরসরাইয়ে তিশাপ্লাস পরিবহণের এক যাত্রী ১৫ হাজার ইয়াবা সহ শ্রীঘরে

মিরসরাইয়ে তিশাপ্লাস পরিবহণের এক যাত্রী ১৫ হাজার ইয়াবা সহ গ্রেপ্তার হয়েছে। বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিওিতে হাদি ফকির হাট এলাকায় মহাসড়কের গণপরিবহনে তল্লাশি চালায় মিরসরাই থানা পুলিশের একটি টিম এবং কুমিল্লাগামী তিশাপ্লাস পরিবহন থেকে ১৫ হাজার ইয়াবা সহ নুরুল আবছারকে (৩৩) গ্রেপ্তার করে।

সে কক্সবাজারের রামু থানার ছগারাকাটা গ্রামের কালা মিয়ার পুত্র।

এ ব্যাপারে মিরসরাই থানার তদন্ত কর্মকর্তা বিপুল দেবনাথ জানান, গোপন সংবাদের ভিওিতে জানতে পারি তিশাপ্লাস পরিবহরে একজন ইয়াবা বহন করে নিয়ে যাচ্ছে, ফলে মিরসরাই থানার একটি টিম হাদি ফকিরহাট এলাকায় চেকপোস্ট বসালে ১৫ হাজার ইয়াবা সহ আসামী নুরুল আবছারকে গ্রেপ্তার পূর্বক মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়।