নিউজটি শেয়ার করুন

মিরসরাইয়ে পশ্চিম অলিনগরে ৫০০ শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলেন সফি আহম্মেদ মেম্বার

মিরসরাই প্রতিনিধি: মিরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সফি আহম্মেদ মেম্বারের ব্যক্তিগত উদ্যোগে ৭নং ওয়ার্ড অসহায় কর্মহীন ৪০০,শত পরিবারের মাঝে এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পিন্টু ১০০,শত পরিবারের মাঝে প্রতিবছরের মত (চাউল,দুধ,ডিম,)ও ইফতার সামগ্রী বিতরণ করলেন। ৭নং ওয়ার্ড সভাপত সফি আহম্মেদ মেম্বার বৃহস্পতিবার(২৩ এপ্রিল)মিরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সফি আহম্মেদ মেম্বারের দলীয় কার্যালয় থেকে কর্মহীন মানুষদের বাড়ী বাড়ী গিয়ে (চাউল,দুধ,ডিম),এবং ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এই সময় তিনি বলেন,বিশ্ব আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে।আমাদের দেশের জনগন ও এই সময়ে মারাত্নক খারাপ অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে।পৃথিবীর সার্বিক অবস্থার প্রেক্ষিতে নিজেরাই নিজ নিজ ঘরে অবস্থান করছি। এতেই প্রতীয়মান আমরা অবশ্যই একটি সুশৃংখল জাতি।সবাই মিলে আমরা এই ক্রান্তিকাল সময় পার করে প্রাণঘাতি করোনার বিপক্ষে বিজয়ী হবেই ইনশাআল্লাহ।অঘোষিত লকডাউনে সমাজের নিম্নবিত্ত গরিব হতদরিদ্ররা চরম খাদ্য সংকটে কষ্টে দিন পার করতেছে।তাই প্রতি বছরের মত অসহায়দের জন্যে আমার এই ক্ষুদ্র প্রয়াস।অসহায়দের পাশে আমরা অতীতে ও ছিলাম ভবিষ্যৎতে ও থাকবো ইনশাআল্লাহ,করোনা ভাইরাস মোকাবেলায় সরকারে পরবর্তী ঘোষনা পর্যন্ত সচেতন থাকলে পৃথিবীর এই মহামারি করোণাকে প্রতিরোধ করা সম্ভব। তাই সকলেই সচেতনতার মাধ্যমে এই মুহুতে দেশ সমাজ নিজেদের বাঁচাতে সাহায্য করুন। তিনি আরো বলেন,করোনা ভাইরাসের কারণে কর্ম হারিয়ে অনেকে অভুক্ত রয়েছে। অসহায়, দুস্থরা চলতে অনেক কষ্ট হচ্ছে। তাই আমার ক্ষুদ্র সামর্থ থেকে ব্যক্তিগত উদ্যোগে মানুষকে সহযোগীতা করেছি।দেশের এই ক্রান্তিলগ্নে সমাজের নিম্নবিত্ত মানুষ গরীব হতদরিদ্ররা চরম খাদ্য সংকটে কষ্টের দিন পার করছে।তাই সমাজের এসব অসহায়দের সাহায্যার্থে সদা সর্বদা প্রস্তুত রয়েছি।