Site icon CPLUSBD.COM

মিরসরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নে পানিতে ডুবে জিহাদ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ ২৮ সেপ্টম্বর, মঙ্গলবার দুপুরে করেরহাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের জয়পুর পূর্ব জোয়ার গ্রামের হাজী মিন্নত আলী মিস্ত্রী বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত জিহাদ ওই বাড়ির মেজবা উদ্দিন সোহেলের ছেলে।

স্থানীয়রা সূত্রে জানায়, শিশু জিহাদ বাড়ির উঠানে খেলছিল। হঠাৎ তাকে দেখা না গেলে সব জায়গায় খোঁজাখুঁজি করে। পরে পুকুর থেকে তার ভাসমান দেহ উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন করেরহাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য তাহের আহমেদ।