সিপ্লাস প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।
নিহত দুই মোটর সাইকেল আরোহী হলেন, লুৎফুল হক (৪৮) ও জহিরউদ্দিন (৩৪)।
নিহতদের মধ্যে লুৎফুল হক মিরসরাইয়ের সাহেরখালী ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের দায়িত্বে ছিলেন এবং জহিরের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। জহির বন্ধু চুলা ফাউন্ডেশনে কর্মরত ছিলেন।
কুমিল্লা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুল ইসলাম জানান, দুপুরে মহাসড়কের চরারকুল এলাকায় দ্রুতগামী একটি পিকআপ ভ্যান একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুই আরোহী সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘাতক পিকআপ ভ্যান ও দুর্ঘটনায়কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে পিকআপ ভ্যানচালক পালিয়ে গেছেন।








