নিউজটি শেয়ার করুন

মিরসরাইয়ে পিটিয়ে মুক্তিযোদ্ধাকে হত্যা

মিরসরাই প্রতিনিধি: মিরসরাই উপজেলার ৫ নং ওচমানপুর ইউনিয়নে জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে পিটিয়ে এক মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

নিহত মুক্তিযোদ্ধার নাম মোহাম্মদ শাহজাহান (৬০)।

আজ শুক্রবার (২৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে এলাকায় জায়গা জমি বিরোধের জের ধরে তার ওপর হামলার ঘটনা ঘটে। পরে মূমূর্ষ অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে দুপুর আড়াইটায় তাঁর মৃত্যু ঘটে।

এ ঘটনায় দিনারা বেগম নামে অপর একজন মহিলা আহত হয়।

এ বিষয়ে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানায় জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নুর হোসেন মামুন।