মিরসরাইয়ে প্রাণি সম্পদ দপ্তরের অংগ এনএটিপি প্রকল্প ফেজ-২ এর আওতায় ১৬ জন খামারীকে ঘাসচাষ প্রদর্শনীর নানা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রয়ারি) উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে এক অনুষ্ঠানে ওই উপকরণ দেয়া হয়।
এ সময় চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রেয়াজুল হক,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শ্যামল চন্দ্র পোদ্দার, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ জয়িতা বসু,ডাঃ তাপস বড়ুয়া সহ এনএটিপি প্রকল্প সমিতির সিলরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ শ্যামল চন্দ্র পোদ্দার জানান, উপজেলার ১৬টি ইউনিয়নের সি আই জি সমবায় সমিতি ১৬জন সদস্যকে ঘাসচাষের উপকরণ বিতরণ করা হয়েছে।পর্যায়ক্রমে প্রকল্পের আওতায় সমিতির অন্য সদস্যদের মাঝেও সরকারি সুযোগসুবিধা প্রদান করা হবে।








