Site icon CPLUSBD.COM

মিরসরাইয়ে প্রাণী সম্পদ দপ্তর অফিসে বাইসাইকেলে বিতরণ

মিরসরািই প্রতিনিধিঃ মিরসরাইয়ে প্রাণী সম্পদ দপ্তর অফিসে এলডিডিপি প্রকল্পের আওতাধীন(এলএসপি)দের মাঝে বাইসাইকেলে বিতরণ করা হয়।

রবিবার (৫ জুলাই) সকালে ১৬জন (এলএসপি)দের মাঝে এ বাইসাইকেলে বিতরণ করা হয়েছে।

বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শ্যামল চন্দ্র পোদ্দার,ভেটেরিনারি সার্জন ডাঃ জয়িতা বসু,প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ফরিদুল ইসলাম,ডাঃ তাপস বড়ুয়া,ডাঃ সুমন দে সহ সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শ্যামল চন্দ্র পোদ্দার বলেন, মহামারী করোনা পরিস্থিতিতে সারাদেশে যখন সৃষ্টি হয়েছে স্থবিরতা, তখন এই কঠিন সময়েও থেমে নেই প্রাণী সম্পদ দপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীরা।

সরকারী নির্দেশে খামারীদের মাঝে গরু-ছাগল,হাস,মুরগীসহ প্রাণী চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ অব্যহত রয়েছে। প্রাণিজ আমিষের অন্যতম উৎস মাংস, দুধ, ডিম। এ খাতে উৎপাদনে বাংলাদেশ ঈপ্সিত লক্ষ্যে সাফল্য অর্জন করতে নতুন প্রকল্প হাতে নিয়েছে।

এর নাম প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প।আজকে এ প্রকল্পে উপজেলার ১৬টি ইউনিয়নে কর্মরত ১১ জন পুরুষ ও ৫ জন মহিলা এলএসপির মাঝে বাইসাইকেলে বিতরণ করা হয়েছে।