মিরসরাইয়ে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে মকবুল আহমদ কল্যাণ পরিষদের উদ্দ্যোগে অলিম্পিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
শুক্রবার ৭ ই ফেব্রুয়ারি রাত ৮ টায় অনুষ্ঠিত ফাইনালে ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামরুল হাসানের সভাপতিত্বে মোশারফ এইচ সাগরের সন্ঞ্চালনায় খেলার উদ্ভোধক ছিলেন ৩ নং জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব রেজাউল করিম মাস্টার,প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দীন দিদার, বিশেষ অতিথি ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোশারফ হোসেন,মজিবুল হক মেম্বার,ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ সম্পাদক এনামুল হক সওদাগর,যুবলীগ নেতা নাজিম উদ্দীন অপুু,জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অভিবাবক সদস্য মেজবাউল আলম বাবুল,৩ নং জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জাহিদুল ইসলাম সুজন,সহ সভাপতি সাইদ বিন অনিক,ছাত্রলীগকর্মী জামাল,মামুন,মাইন উদ্দীন প্রমুখ।
খেলায় মহানগর স্পোর্টিং ক্লাব ও হরিহরপুর ক্রিকেট একাদশ পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করে এবং নির্ধারিত ১৬ ওভারে মহানগরের বেধে দেওয়া ৯৬ রানের লক্ষ্য মাত্রায় ব্যাট করে সহজে জয়ের বন্দরে পৌছে যায় হরিহরপুর ক্রিকেট একাদশ। দলের পক্ষে মোহাম্মদ ইউসুফ সর্বোচ্চ ৪০ রান করে ম্যাচ সেরা হয় নির্বাচিত হয়।








