Site icon CPLUSBD.COM

মিরসরাইয়ে বজ্রপাতে স্কুল ছাত্র নিহত

মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ে বজ্রপাতে মোহাম্মদ তুহিন নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১ টার দিকে উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের পোলমোগরা এলাকায় এই ঘটনা ঘটেছে।

সে খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্র।

তুহিন খৈয়াছড়া ইউনিয়নের পশ্চিম পোলমোগরা গ্রামের গোলবক্স মিস্ত্রি বাড়ির প্রবাসী বাবুল মিয়ার ছেলে।

ওই এলাকার বাসিন্দা ও বড়তাকিয়া বাজারের ব্যবসায়ী মোঃ রায়হান চৌধুরী জানান, বৃহস্পতিবার দুপুরে বাড়ির অদুরে জমিতে মরিচ তুলছিল। এসময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে সে মারা যায়। পরে আশপাশের মানুষ এসে তাকে বাড়িতে নিয়ে আসে।

খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন বজ্রপাতে তুহিন নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে বলে শুনেছি।