নিউজটি শেয়ার করুন

মিরসরাইয়ে বজ্রপাতে স্কুলছাত্র নিহত

বজ্রপাতে

সিপ্লাস প্রতিবেদক: মিরসরাই উপজেলার সাহেরখালীতে বজ্রপাতে সাজ্জাদ হোসেন তারেক (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এসময় তার বাবা মোশারফ হোসেন গুরুতর আহত হয়েছেন।

আহত মোশাররফ হোসেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সাজ্জাদ কমরআলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা পূর্ব ডোমখালী এলাকার পূর্ব ডোমখালী এলাকার জামাল ভূঁইয়া বাড়ির মোশারফ ও উনার ছেলে সাজ্জাদ মাঠে কাজ করছিলেন। এসময় বজ্রপাতে সাজ্জাদ ঘটনাস্থলে মারা যায়। তার বাবা মোশারফকে আহতাবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

সাহেরখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সকালে মাঠে কাজ করার সময় সাজ্জাদ বজ্রপাতে মারা যায়। তার বাবা মোশারফের অবস্থাও ভালো নয়।