মিরসরাইয়ে বিজয় দিবস বিচ বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
শুক্রবার ১৫ নভেম্বার বিকাল ৩ টায় বামন সুন্দর ফকির আহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে ঝাকজমকপূর্ন ভাবে উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।বামন সুন্দর ফকির আহম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আযোজনে উক্ত খেলায় পরিষদের সভাপতি আখতার হোসেনের সভাপতিত্বে অতিথি ছিলেন,৭ নং কাটাছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আবুল বশর, ৭ নং কাটাছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস কে চৌধুরী শামিম, প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সহ সভাপতি শিপন চৌধুরী,অদম্য ২০০৫ এর সভাপতি এনামুল হক সোহাগ, সাধারন সম্পাদক নিয়াজ মোহাম্মদ সাজেদ, খেলা পরিচালনা কমিটির আহবায়ক – হেদায়েত ইসলাম, সদস্য-রাফচান,আসিফ,রাকিব,হৃদয়,নাঈম, হৃদয়,শরফুদ্দীন প্রমুখ।
খেলায় অনির্বাণ ২০১৩ ট্রাইবেকারে ২/০ গোলে বন্ধন ২০০৮ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

